ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড মার্চে

ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত মাসে দেশে বিপুল পরিমান রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারেরও বেশি। গত ডিসেম্বরে দেশে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে।


চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

ads
ads
ads

Our Facebook Page

↑